প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মে ৯, ২০২৪
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হেরে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।
বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে দুই দল মিলে সর্বোচ্চ ২৯১ রান করে। ভারত-বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রান। এর আগে ২০১৮ সালে দুই দল মিলে করেছিল ২৮৩ রান।
এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৬ রান করে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন রিতু মনি। ২১ বলে অপরাজিত ২৮ রান করেন শরিফা খাতুন। ১১ বলে ১৪ রান করেন রাবেয়া খান। ২০ রান করেন রাবেয়া হায়দার। ২১ রানে জয় পায় ভারত।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৪৬ রান তাড়ায় ১০১ রানে অলআউট হয়ে ৪৪ রানে হারে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে ১১৯ রানে অলআউট হয়ে বৃষ্টি আইনে ১৯ রানে হেরে যায় বাংলাদেশ।
সিরিজের তৃতীয় ম্যাচে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১১৭ রান। টার্গেট তাড়ায় ৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে ভারত। আর চতুর্থ টি-টোয়েন্টিতে ১২২ রান করেও বৃষ্টি আইনে ৫৬ রানে জয় পায় ভারত।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest