প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মে ৮, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা. হাসিনা আক্তার। ফুটবল প্রতিকে তিনি পেয়েছেন মোট ৩৫ হাজার ৭৯২ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দিলরুবা বেগম। পদ্ম প্রতিকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৫৮১ ভোট।
বুধবার রাতে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
সিলেট সদর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৯২১। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৪২০ ও নারী ভোটার ৮৭ হাজার ৫০০। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
সারাদিন কোনো অঘটন না ঘটলেও শহরতলীর দলদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বর্জন করেন চা শ্রমিকরা। ব্যাপক জাল ভোটের প্রতিবাদে তাদের এমন কঠোর সিদ্ধান্ত।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest