দোয়ারাবাজারে ধর্ষণের পর কলেজ ছাত্রী খুন, আটক ১

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

দোয়ারাবাজারে ধর্ষণের পর কলেজ ছাত্রী খুন, আটক ১

6

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণের পর তমা আক্তার (১৬) নামের এক কলেজ ছাত্রীকে হত্যা করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার পান্ডারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ লিটন আহমদ (২০) নামের অভিযুক্ত ১ জনকে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে গ্রেফতার করেছে।

2

 

গ্রেফতারকৃত লিটন আহমদ সুনামগঞ্জ সদর থানার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে।

 

নিহত কলেজ ছাত্রী তমা আক্তার দোয়ারবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের ফরিদ আহমদের মেয়ে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়েছে।

6

 

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, সোমবার সন্ধ্যার পর পান্ডারগাঁও গ্রামে বিদ্যুৎ ছিল না। ফরিদ আহমদের স্ত্রী ও তখন বাড়ীতে ছিলেন না। ফরিদ আহমদ ও তার ছোট ছেলে বাজারে ছিলেন। এই সুযোগে লিটন বাড়ীতে ঢুকে তমাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে। রাত সাড়ে আটটায় তমার ছোট ভাই বাড়ীতে এসে দরজা লাগানো দেখে ডাকাডাকি করে টিনের বেড়ার ছিদ্র দিয়ে তার বোনের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তমাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, বুঝতে পারে। রাতেই এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন তমার বাবা ফরিদ আহমদ।

 

তমার চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলী হোসেন দাবী করেছেন, তার ভাতিজিকে জোরপূর্বক ধর্ষণ করে খুন করেছে লিটন আহমদ।

5

 

এদিকে, এ বিষয় মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস বলেন, তমার নাকে-মুখে রক্ত ছিল। পায়জামা খোলা ছিল। মরদেহ খাটের (পালংয়ের) খুঁটিতে এমনভাবে রশি দিয়ে ঝুলানো ছিল, যে এভাবে কেউ ফাঁস লাগতে পারে না। পুলিশের সন্দেহ হয় যে তাকে (তমাকে) ধর্ষণ করে হত্যা করা হয়েছে। রাতেই মামলা নেওয়া হয়। প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালেই আসামি লিটনকে পাশের দুই কিলোমিটার দূরের দশনলি মোকাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

7

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3