রাশিয়ার গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪

রাশিয়ার গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

4

আন্তর্জাতিক ডেস্ক : আজভ সাগরে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ও একটি উড়ন্ত কমান্ড পোস্ট ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনীয় সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি এ দাবি করেছেন। খবর রয়টার্সের

 

7

টেলিগ্রামবার্তায় ভ্যালেরি জালুঝনি বলেছেন, ইউক্রেনের বিমান বাহিনী শত্রুদের একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ উড়োজাহাজ এ-৫০ এবং উড়ন্ত এয়ার কন্ট্রোল সেন্টার আইএল-২২ ভূপাতিত করেছে।

 

4

তিনি লিখেছেন, আজভ সাগরে বিমানবাহিনীর অভিযানের উপযুক্ত পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য আমি কৃতজ্ঞ।

 

6

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনীয় দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো সাড়া দেননি।

4

 

ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি এ-৫০ উড়োজাহাজের দাম ৩৩০ মিলিয়ন ডলার বলে উল্লেখ করেছে। কিয়েভের বিবৃতিতে বলা হয়নি কিভাবে উড়োজাহাজটি ধ্বংস করা হয়েছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3