প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের হট ফেভারিট ভারত। তাদের মাঠেই হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ৯৩ রান করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। এরপর মাত্র ৩৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় টাইগাররা।
দলকে চাপমুক্ত করার আগেই ফেরেন আরেক ওপেনাল লিটন কুমার দাস। তিনি ক্যারিয়ারের ৮১তম ওয়ানডেতে ১২তম ফিফটির পর সাজঘরে ফেরেন। তার আগে ৮২ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে করেন ৬৬ রান।
দলীয় ১৩৭ রানে লিটন আউট হওয়ার পর দলের হাল ধরার চেষ্টা করছেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
এরিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩১ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান। ৯ ও ৮ রানে ব্যাট করছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest