প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
স্পোর্টস ডেস্ক : গত মৌসুমের মতো এই মৌসুমও ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব চেলসির। একের পর এক ব্যর্থতার পর অবশেষে সফলতা পেল তারা।
টানা তিন ম্যাচ গোলহীন কাটানোর পর ফুলহামের বিপক্ষে গোল পেয়েছে তারা। জিতেছে ম্যাচও।
প্রিমিয়ার লিগে আজ ফুলহ্যামকে ২-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। দলের হয়ে গোল করেছেন মিখাইলো মুডরিক ও আরমান্ডো ব্রোজা। এই নিয়ে এবারের মৌসুমে সাত ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে ব্লুজরা।
ম্যাচের ১৮তম মিনিটে চেলসিকে এগিয়ে নেন মিখাইলো মুডরিক। ৯ মাস আগে যোগ দেওয়ার পর চেলসির জার্সিতে এটা প্রথম গোল ইউক্রেনের এই তারকার। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন আলবেনিয়ান ফরোয়ার্ড আরমান্ডো ব্রোজা। প্রথমার্ধেই দুইটি গোল হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কেউ পায়নি জালের দেখা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ের চেলসি।
সাত ম্যাচে মাত্র ২ জয় নিয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে চেলসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৮। দুইয়ে ও তিনে সমান ১৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টটেনহ্যাম হটস্পার্স ও আর্সেনাল। এক পয়েন্ট কম নিয়ে চারে লিভারপুল।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest