প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : অ্যাডভোকেট এবাদুর রহমানের মৃত্যুতে সাদরুলের শোক, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অব:) সাদরুল আহমেদ খান। বুধবার (৬ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
মৌলভীবাজার- ১ (বড়লেখা-জুড়ী) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ,সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী আর নেই।
আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার ধানমন্ডিস্থ ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল হইয়াছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম জানাজা আজ বাদ মাগরিব ঢাকার লালমাটিয়াস্থ মরহুমের নিজ বাসভবন এলাকায় অনুষ্ঠিত হবে।
এরপর মরদেহ তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নিয়ে আসা হবে। মৌলভীবাজার জেলা শহর ও বড়লেখায় তাঁর দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তার বড় মেয়ের জামাতা মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest