প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
স্পোর্টস ডেস্ক : এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণ জিতেছিলেন ইমরানুর রহমান। এবার এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আরেক কীর্তি গড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব।
ব্যাংককে গতকাল থেকে শুরু হয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স। যেখানে ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে ক্যারিয়ারসেরা টাইমিং গড়েন ইমরানুর। ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের অতীত টাইমিংকে ছাড়িয়ে পা রাখেন সেমিফাইনালে। সবমিলিয়ে হিটে ষষ্ঠসেরা টাইমিং ছিল তার।
গত বছর সেপ্টেম্বরে জাতীয় সামার মিটে ১০.২৮ সেকেন্ড দৌড় শেষ করেন ইমরানুর। এটাই ছিল তার সেরা টাইমিং। ইমরানুর যাতে ১০০ মিটারে ভালো করতে পারেন সে জন্য গতকাল (বুধবার) বাংলাদেশ অংশ নেয়নি ১০০ মিটার রিলেতে। ইমরানুরই চাননি ১০০ মিটার স্প্রিন্টের আগের দিন রিলেতে দৌড়াতে।
ইমরানুরকে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। পাশাপাশি ভালো টাইমিং করে অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাওয়ার চেষ্টা করবেন তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest