প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩
বিনোদন ডেস্ক : নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় চুক্তি হওয়ার পর থেকে গুঞ্জন—এ নির্মাতার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী তমা মির্জা। বিষয়টি নিয়ে এর আগে অনেকবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন রাফি ও এ নায়িকা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তি পেয়েছে এবারের ঈদে। সিনেমাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে দর্শকমহলে। এতে তমা মির্জার সঙ্গে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়ে আলাপকালে ব্যক্তিগত বিষয়েও কথা বলেন নায়িকা তমা মির্জা। সেখানে ব্যক্তিজীবনে প্রেম করছেন কিনা, তা জানতে চাওয়া হয় তার কাছে।
আলোচিত এ নায়িকা জবাবে বলেন, আমার জীবনে ভালোবাসা খুব কমই এসেছে। এটা সংখ্যায় বলার মতোও নয়। আমার ভালোবাসতে অনেক সময়ের প্রয়োজন হয়। আবার কারও প্রতি ভালোবাসা জন্ম নিলে সেটি সহজে যেতে চায় না বলেও জানান তমা মির্জা।
এ ছাড়া নির্মাতা রাফির সঙ্গে প্রেমের গুঞ্জন এবং বিয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে অভিনেত্রী অকপটে প্রেম করছেন বলে জানান। বলেন, প্রেম করি এটা সত্য। বিয়ে করেছি এ কথা এখনই শুনলাম। তবে আমি প্রেম করি, এটা সত্য, আমি সিঙ্গেল না।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest