প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৩
বিনোদন ডেস্ক : নন্দিত নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেত বরাবরই দেশের ঐতিহ্য-ইতিহাস আর দৃষ্টিনন্দন স্থানগুলো টিভি পর্দায় তুলে ধরার চেষ্টা করেন ‘ইত্যাদি’র মাধ্যমে। এবার সেই রেশ মিলছে তার নির্মিত নাটকেও।
বরাবরের মতো এবারও ঈদুল আজহায় আসছে ‘ইত্যাদি’খ্যাত নির্মাতা হানিফ সংকেতের নাটক। ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নামের নাটকটি এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে।

ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সামাজিক অবক্ষয়ের যুগে বিয়ে ভীতিতে আক্রান্ত এক যুবক ও এক যুবতীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের কাহিনি।
হানিফ সংকেত মূলত প্রতি বছর দুই ঈদের জন্য দুটি নাটক নির্মাণ করেন। গল্পের প্রয়োজনে এবার সম্পূর্ণ নাটকটি ধারণ করা হয়েছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে।
নির্মাতা জানান, নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশন এবং কক্সবাজারের দৃষ্টিনন্দন হোটেল সি পার্ল বিচ রিসোর্টে টানা তিন দিন নাটকটি ধারণ করা হয়।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest