প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩
স্পোর্টস ডেস্ক : বিয়ে করলেন জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। পারিবারিকভাবে ছোট পরিসরে তার বিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার রাতে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন লক্ষ্মীপুর এক্সপ্রেস খ্যাত এই পেসার।
ছোট পরিসরে বিয়ে সম্পন্ন হলেও পরবর্তীতে বড় অনুষ্ঠান করবেন হাসান। বিয়ে উপলক্ষে লক্ষ্মীপুর থেকে তার পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করেছেন।
বিয়ে উপলক্ষে ঢাকায় আসা হাসানের বাবা মোহাম্মদ ফারুক শের-ই-বাংলায় আসেন ছেলের অনুশীলন দেখতে। সঙ্গে ছিলেন দুই নাতিও। অনুশীলন চলাকালীন গ্র্যান্ড স্ট্যান্ডের তাসকিন আহমেদ-ইবাদত হোসেনের সঙ্গে ছবি তুলতে দেখা যায় হাসানের বাবাকে। ছবি তুলে দেন হাসান নিজেই।
২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলের হয়ে যাত্রা শুরু করেন হাসান। এরপরে ওয়ানডেতে অভিষেক হয় ২০২১ সালের জানুয়ারিতে। ইনজুরির কারণে লম্বা সময় ছিলেন বাইরে। এরপর ফিরে হাসান খেলছেন দুর্দান্ত। ১১ টি-টোয়েন্টি ও ১৬ ওয়ানডেতে হাসান নিয়েছেন সমান ১৮টি উইকেট করে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest