প্রকাশিত: ৬:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। ইউনিয়ন পর্যায়ে দল দুটির কর্মসূচির দিন শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাইকগুলো নিজেদের বলে দাবি করেছে আওয়ামী লীগ। বিএনপি কর্মীরা বাইকগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে বলে আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ।
কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, সকালে পাইকপাড়া বাজারে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন তাদের নেতাকর্মীরা। এ সময় বিএনপি কয়েক শ নেতাকর্মী তাদের ওপর হঠাৎ হামলা চালায়। বাজারে ভাঙচুর ছাড়াও পুড়িয়ে দেওয়া হয় তাদের আটটি মোটরসাইকেল।
আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের দাবি, ইউনিয়ন পর্যায়ে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করতেই আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেরাই এমন ঘটনা ঘটিয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর সুমন দাস জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest