প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২
নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন সিলেটের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দা জেবুন্নেছা হক এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ছাত্রলীগের বৃহত্তর সিলেট জেলা শাখার সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ -২০০১ মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।
প্রবীণ রাজনীতিবিদ সৈয়দা জেবুন্নেসা হক নারী জাগরণে বিশেষ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে ২০১২ সালে বেগম রোকেয়া পদক ও ২০২২ সালে তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকে ভূষিত হন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest