প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৫
বিনোদন ডেস্ক : কলকাতার তারকাদের মাঝে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অসংখ্য জনপ্রিয় সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। শুধু তাই নয়, সিনেমায় তার চরিত্র-সাজ আশাকের প্রশংসাও রয়েছে বেশ।
কিন্তু এমন সাবলীল এই অভিনেত্রীকে হঠাৎই দেখা মিলল খোলামেলা অবতারে; যা দেখে রীতিমতো অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছেন।

অভিনেত্রী মিমি চক্রবর্তী
মূলত, আসছে পুজায় মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তীর নতুন টলিউড সিনেমা ‘রক্তবীজ ২’। আর সেই ছবির শুটিংয়ের সময় তার বিকিনি পরিহিত কিছু ছবি এখন রীতিমতো ভাইরাল।
সেই ছবিতে দেখা যায়, নীল বিকিনি, খোলা ভেজা চুল, হাতে সোনালি ব্যান্ড—কখনও নীল জলে হাঁটু ডুবিয়ে বসে থাকা, কখনও স্কার্ফ হাতে সৈকতের ধারে হেঁটে যাওয়া—এইসব লুকে একেবারে অন্যরকম মিমিকে দেখে চমকে গেছেন নেটিজেনরা।
তবে প্রশংসার পাশাপাশি উঠেছে প্রশ্নও, ‘এ কি সেই মিমি, যিনি এক সময় বোঝে না সে বোঝেনা-র মতো ছবি দিয়ে দুই বাংলার মন জয় করেছিলেন!’ এক নেটিজেন লিখেছেন, ‘মিমিকে আগে খুব শ্রদ্ধা করতাম, এখন কী যেন হয়ে গেল!’ আবার কেউ কেউ তুলনা করছেন বলিউডের কিয়ারা আদভানি বা দীপিকা পাড়ুকোনের সঙ্গে; তবে নেতিবাচক অর্থে। তবে এই মুহূর্তে প্রশংসা ও সমালোচনার স্রোত, দুই দিকেই বইছে মিমির নতুন রূপকে ঘিরে।

অভিনেত্রী মিমি চক্রবর্তী
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ দিয়ে বড় পর্দায় পা রাখা মিমি চক্রবর্তী এরপর ‘বোঝে না সে বোঝেনা’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। অভিনয়ে ১৩ বছর কাটিয়ে এবার ‘রক্তবীজ ২’–এর মাধ্যমে আবারও বড়পর্দায় চমক দিতে চলেছেন তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest