প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক : আগামীকাল সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা অনুষ্ঠিত হবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পর তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মিরপুরে বিসিবি ভবনে আয়োজিত এই সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হতে পারে। সিদ্ধান্ত হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়সূচির।
এছাড়াও, দেশের প্রতিটি বিভাগ থেকে উত্থাপিত বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও আলোচনা হবে এবং চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
শ্রীলংকা সফরে কলম্বো টেস্টে হারের পর অধিনায়কত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। কালকের বোর্ড সভায় নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও আলোচনা হতে পারে।
এছাড়াও এইচপি (হাই পারফরম্যান্স) এবং গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রাম ও পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও বিসিবি পরিচালকরা আলোচনা করবেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest