প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : আগামী ১১ থেকে ২২ জুলাই ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে না ভারত।
টুর্নামেন্টে প্রাথমিকভাবে পাঁচটি দেশ অংশ নেওয়ার কথা থাকলেও, দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) একটি সূত্র আজ বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ভারত কী কারণে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে, তা জানানো হয়নি। ভারতের অনুপস্থিতিতে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান এই চার দেশ নিয়ে সাফের এবারের আসর অনুষ্ঠিত হবে।
২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক পর্যায়ে প্রথম নারী সাফ অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল এবং ভারত তৃতীয় স্থান অর্জন করে। এরপর অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২০ উভয় পর্যায়েই ভারত নিয়মিতভাবে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।
তারা দুবার চ্যাম্পিয়ন (২০২২ সালে এককভাবে এবং ২০২৪ সালে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে) এবং একবার রানার্সআপ হয়েছে।

ভারতের নাম প্রত্যাহারের ফলে টুর্নামেন্টের বিন্যাসে পরিবর্তন এসেছে। এখন চারটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের সঙ্গে দুবার করে খেলবে।
প্রতিটি দল মোট ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তুলবে।
ভারতের অনুপস্থিতি বাংলাদেশের শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত টুর্নামেন্টের পাঁচটি আসরের মধ্যে চারটিতেই বাংলাদেশের মেয়েরা শিরোপা জিতেছে।
শুধুমাত্র ২০২২ সালের ফাইনালে ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশের মেয়েরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest