আন্দোলনে শাবি শিক্ষকবৃন্দ, ক্লাস পরীক্ষা বর্জন

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪

আন্দোলনে শাবি শিক্ষকবৃন্দ, ক্লাস পরীক্ষা বর্জন

1

নিউজ ডেস্ক : বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকবৃন্দ।

 

4

দাবিগুলোর মধ্যে রয়েছে সার্বজনীন পেনশন স্কিম বাতিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন।

 

আজ রোববার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শিক্ষকদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের নেতৃত্ব বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

5

 

4

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সরকার আমাদের দাবি পূরণে কোনো আশ্বাস দেয়নি এখনো। তাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাথে আমরা একাত্মতা পোষণ করছি। ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি আমরা। এদিন থেকে সব বিভাগের ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

4

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4