প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীরর মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলাম জুনেদ জানান- ঘটনার সময় দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আরজিদ আলীর ছেলে মইন উদ্দিন মিয়া (৬৫) নিজ বাড়িতে গাছের ডাল কাটছিলেন। তখন অসাবধানতাবশত একটি ডাল ভেঙে পল্লী বিদ্যুতের লাইনে পড়ে লাইন ছিড়ে গিয়ে মইন উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার স্ত্রী হেসুনু বেগম (৫৯) তাকে উদ্ধার করতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাত জাহান বলেন- ওদেরকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest