প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মে ৬, ২০২৩
নিউজ ডেস্ক : ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাসে নুরেমবার্গ ট্রায়াল শীর্ষক প্রদর্শনীতে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির পক্ষ থেকে অংশ নেন স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান। বৃহস্পতিবার (৪ মে) দূতাবাসে নুরেমবার্গ ট্রায়াল শীর্ষক এ প্রদর্শনীতে তিনি যোগ দেন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি।
প্রদর্শনীতে অংশ নিয়ে সাদরুল দ্বিতীয় বিশ্বযুদ্ধতে সাবেক সোভিয়েত ইউনিয়নসহ মিত্রবাহিনীর নিহতদের প্রতি সমবেদনা জানান।
সাদরুল বলেন, নুরেমবার্গ ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্ত জার্মান যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। যুদ্ধাপরাধ বিচারের জন্য নুরেমবার্গ ট্রাইব্যুনাল এক অনন্য মানদণ্ড। এর ধারাবাহিকতায় পরবর্তীতে জাপান, যুগশ্লাভিয়াসহ বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। বাংলাদেশেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশীদের বিরুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও শান্তি শৃঙ্খলা বিরোধী অপরাধগুলোকে বিচারের আওতায় আনা হয়েছে।
এ ছাড়া ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে ১৫ আগস্টের বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকারীদের আইনের আওত্তায় এনে বাংলাদেশ আওয়ামী সরকার নজির স্থাপন করেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest