বজ্রপাতে প্রাণহানীর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ।

 

3

অন্যদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জে গরু চরাতে গিয়ে বজ্রপাতে গরুসহ এক কৃষক মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৯টায় সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

8

তিলকপুর গ্রামের বাসিন্দা জেলা শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বজ্রপাতে নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত নগদ ২০ হাজার টাকা নিহতের পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

8

ওপরদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর এলাকায় ধান কাটতে গিয়ে  বজ্রাঘাতে রিয়াজ  উদ্দিন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন। আহতরা হলেন- একই এলাকার জমসেদ মিয়ার ছেলে জায়দর মিয়া (৬০) ও মো. লেবু মিয়ার ছেলে কামিল মিয়া (৫০)।
রবিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলায় পশ্চিম শ্রীমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মিয়া নাসির উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।