প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২২
নিউজ ডেস্ক : উদ্ধার করা চিরকুটে লিখা আছে, “আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো”।
সিলেট নগরীর জালালাবাদ এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই দম্পতির দেড় বছরের এক শিশু এবং একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, রোববার সকাল ১১টায় নগরীর পাঠানটুলায় পল্লবী আবাসিক এলাকার এক বাসা থেকে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্ণয় তালুকদারের মেয়ে শিপা তালুকদার (২৭) ও জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাষ দাসের ছেলে রিপন দাস (৩০)।
সিলেট নগরীর পাঠানটুলায় পল্লবী আবাসিক এলাকার এক বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশী ও নিহত আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, রিপন একটি বিস্কুট কোম্পানিতে চাকরি করতেন। প্রায় আড়াই-তিন বছর আগে এ দম্পতির বিয়ে হয়। তারা ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। রোববার সকাল ৯টার দিকে ঘরের ভেতর থেকে ছোট মেয়ের কান্না শুনতে পাওয়া যায়।
অনেক ডাকাডাকি করার পরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় প্রতিবেশীরা ঘরের টিন কেটে তাদের ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় দেড় বছরের শিশুটি তার মায়ের পা ধরে কান্না করছিল।
পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করেন।
ওসি নাজমুল জানান, ওই বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লিখা আছে, “আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো”।
তবে চিরকুটটি শিপা নাকি রিপন লিখেছেন, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি নাজমুল বলেন, “এখন ময়নাতদন্ত হবে। কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা আমরা খতিয়ে দেখছি। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য জানা গেছে।”
এ ঘটনার খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ, এডিসি গৌতম দেব, জালালাবাদ থানার এসি মিজান, পরিদর্শক (তদন্ত) খালেদ মামুনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest