প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৪
নিউজ ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় কিছু কৃষিপণ্যের উৎপাদন খরচ এবং যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শুক্রবার ২৯ পণ্যের দাম বেঁধে দিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে অধিদপ্তর থেকে। এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যেন এই দামে কেনাবেচা করা হয়।
তবে সিলেটের বাজরে নেই এর কোন প্রভাব। সিলেটের বাজারগুলোতে আগের দামেই বিক্রি হচ্ছে সকল পণ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকেও দেওয়া হয়নি কোন নির্দেশনা।
শনিবার (১৬ মার্চ) সকালে মহানগরের লাল বাজার, আম্বরখানা, মদিনা মার্কেট, শিবগঞ্জসহ বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য জানা গেছে।
শুক্রবার প্রকাশিত তালিকায় খুচরা মূল্য হিসেবে কেজিতে ছোলা ৯৮, দেশি পেঁয়াজ ৬৫, ব্রয়লার মুরগি ১৭৫, গরুর মাংস ৬৬৫, ছাগলের মাংস ১ হাজার ৩ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এছাড়া খুচরা পর্যায়ে কেজিতে সোনালী মুরগি ২৬২ টাকা, কাতল মাছ ৩৫৩ টাকা, পাংগাস মাছ ১৮০ টাকা, ডিম ১০ টাকা ৪৯ পয়সা, দেশি রসুন ১২০ টাকা, কাচামরিচ ৬০ টাকা, আদা ১৮০ টাকা, আলু ২৮ টাকা, জাহিদী খেজুর ১৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতি কেজি মুগডাল ১৬৫ টাকা, মাসকালাই ১৬৬.৫, মসুর ডাল (উন্নত) ১৩০.৫, মসুর ডাল (মোটা) ১০৫.৫, খেসারির ডাল ৯২.৬১, শুকনো মরিচ ৩২৭, বাধাকপি ২৮, ফুলকপি ২৯, বেগুন ৪৯.৭৫, শিম ৪৮, টমেটো ৪০, মিষ্টিকুমড়া ২৩, চিড়া ৬০, সাগর কলা (হালি) ২৯.৭৮, বেসন ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
ক্রেতা বলছেন, পত্র-পত্রিকায় দেখলাম শুক্রবার ২৯ পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। তবে আজ বাজারে এসে তার কোন প্রতিফলন দেখছি না। সকল পণ্যই আগের দামে বিক্রি হচ্ছে। নতুন দাম সম্পর্কে অনেক বিক্রতারও জানেন না। অনেকেই বলছে, এই দাম নাকি অন্যান্য এলাকার জন্য। সরকারের বেঁধে দেওয়া নতুন দাম সিলেটের বাজারে কার্যকর করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়া আহবান জানা তারা।
আর বিক্রেতারা বলছে, প্রশাসন থেকে এমন কোন নির্দেশনা আসেনি তাদের কাছে। এ বিষয়ে অনেকেই জানেন না। সরকার গরুর মাংসের কেজি ৬৬৫ টাকা নির্ধারণ করেলেও সিলেটের বাজারে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি ১৭৫ টাকার বদলে ১৯৫ থেকে ২০০টাকা।
বিক্রেতা জানান, মাছ-মাংসসহ অন্যান্য পণ্য সিটি করপোরেশনের বেঁধে দেওয়া আগের দামেরই বিক্রি করছেন। প্রশাসন থেকে নির্দেশনা আসলে নতুন দামে বিক্রি শুরু করবেন এমনটি জানিয়েছেন তারা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest