প্রকাশিত: ৫:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শিশুরা হল- ওই এলাকার তাহির আলীর মেয়ে মেঘলা বেগম (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬)।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুলাউড়া থানার এসআই আতিকুল আলম মৃত শিশুদের পরিবারের বরাত দিয়ে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মেঘলা তার বাবার সঙ্গে মোহনাকে নিয়ে তাদের ক্ষেতের জমিতে যেতে চাইলে তাহির আলী বাধা দেন। পরে মোহনা ও মেঘলা বাড়ির দিকে ফিরে যায়।
সন্ধ্যার দিকে মোহনার বাবা তাহির আলী বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে তাদের লাশ ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest