প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার শেখ রাসেল হাসান প্রতীক বরাদ্দ দেন। এর আগে সোমবার সকাল ১০টা থেকে সিলেটের সবকটি আসনে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন।
সরওয়ার হোসেন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি জেলা আওয়ামী সদস্য এবং দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক।
সিলেট-৬ আসনে তার বিরুদ্ধে লড়বেন, আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ (নৌকা), তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি), ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার)।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest