প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২
নিউজ ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি পাকিস্তান ও শ্রীলংকা। টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানকে ফেভারিট মানা হলেও শ্রীলংকাকে বিদায়ের দলেই রাখা হয়েছিল।
আর সেই শ্রীলংকা সুপার ফোরে এসেই চমক দেখাল। টানা চার ম্যাচ জিতল। উঠল ফাইনালে।
এশিয়া কাপের ফাইনালে দুদলের সাক্ষাৎ এই প্রথম নয়।
এর আগে তিনবার এই মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে খেলেছে দুই দেশ। দুবার শ্রীলংকা টেক্কা দিয়েছে পাকিস্তানকে। একবার জিতেছে পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের আগে রিহার্সাল ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় দাসুন শানাকার দল।
একই মাঠে ফের মুখোমুখি হচ্ছে দুই দল।
সেই হিসেবে ফাইনাল জয়ে শ্রীলংকার পাল্লাই ভারী। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম সে পরিসংখ্যান ও শ্রীলংকার এশিয়া কাপের পারফরম্যান্স বিচার করতে নারাজ।
শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকেই ফেবারিট মানছেন দেশটির কিংবদন্তি পেসার। তবে শ্রীলংকাকে হালকা ভাবে না নিতে বলেছেনবাবর আজমকে। বিশেষ করে দলটির তরুণ তারকাদের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন পাকিস্তান দলকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest